1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এস.এম. শামীম, দিঘলিয়া খুলনা
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।

সভায় তিনি বলেন, বাল্যবিবাহ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, উপজেলার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত টোল উত্তোলন বন্ধে নজরদারি বৃদ্ধি, সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা, বাজার তদারকি জোরদার করা এবং মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম, ওসি তদন্ত প্রবীর, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম. ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

More News Of This Category
© All rights reserved © 2025