1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৫ অনুষ্ঠিত - khulnarprotichchobi
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:০২|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বৃহস্পতিবার, যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৮৭তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৫বি এবং এসপিএসএসসি-২০২৫বি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৫ অনুষ্ঠিত হয়।

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি অফিসার ক্যাডেটদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীরত্বগাঁথা কিলো ফ্লাইটের সদস্যদের অকৃত্রিম ত্যাগ স্মরণ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব ও কার্যক্রম এখন বৈশ্বিক পরিসরে বিস্তৃত, তাই প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে বিমান বাহিনী একাডেমি নিরলসভাবে কাজ করছে। বর্তমানে দেশি-বিদেশি বহু সামরিক সদস্য এখানে প্রশিক্ষণ নিচ্ছেন, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

বিশেষ সম্মাননা প্রাপ্তরা:

“সোর্ড অব অনার” – অফিসার ক্যাডেট নাফীস রাফীদ (৮৭তম বাফা কোর্স)

“বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” – অফিসার ক্যাডেট মোঃ সাদিক ইসলাম তামীম (উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠ)

“কমান্ড্যান্টস্ ট্রফি” – অফিসার ক্যাডেট জান্নাতুল ইসরাত সাবা (জেনারেল সার্ভিস প্রশিক্ষণে শ্রেষ্ঠ)

“বিমান বাহিনী প্রধানের ট্রফি” – অফিসার ক্যাডেট নুসরাত বিনতে ইসলাম নাইস (৮৭তম বাফা গ্রাউন্ড ব্রাঞ্চে শ্রেষ্ঠ)

এই টার্মে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হয়ে একাডেমি পতাকা অর্জন করে।

উল্লেখ্য, কুচকাওয়াজের মাধ্যমে মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যার মধ্যে ৮ জন মহিলা অফিসার ক্যাডেট রয়েছেন। কুচকাওয়াজের নেতৃত্ব দেন অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তানজিম উল ইসলাম।

কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর বিভিন্ন বিমানের মনোরম ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক প্রদর্শনী এবং প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025