1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা ভদ্রা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৪ লাখ টাকা জরিমান ও ১ বছর কারাদন্ড - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:৫৯|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

খুলনা ভদ্রা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৪ লাখ টাকা জরিমান ও ১ বছর কারাদন্ড

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারেআড়িয়া ভদ্রা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে চার ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে চার লক্ষ টাকা জরিমানা ও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার এই আদেশ প্রদান করেন। বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ উপধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলো মোংলা দিগরাজ এলাকার মোহাম্মদ আলী গাজীর পুত্র সোহরাব হোসেন, রুপসা সিংহের চর এলাকার চান মিয়ার পুত্র মোঃ শহিদ হোসেন,একই এলাকার শহিদ হোসেনের পুত্র শাহীন হোসেন এবং ফরিদপুর আলফাডাঙ্গা কুচিয়া এলাকার তোফাজ্জেল মোল্যার পুত্র আনোয়ার মোল্যা। দন্ডের পাশাপাশি এমবি বুশরা নামের একটি লোড ড্রেজার ও এমবি নাজমা নাসিমা নামে একটি বাল্কহেড সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান। এ সময় উপস্থিত ছিলেন, সুরখালী ভুমি অফিসের কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহিম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান বলেন, আগেও এ চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও তারা ধরা পড়েনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরিচালিত অভিযানে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে একটি আনলোড ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সার্বিক বিষয় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025