1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
অরুণোদয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: কৃতজ্ঞতা, অনুপ্রেরণা আর ভালোবাসার সাত বছর - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ২:০২|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

অরুণোদয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: কৃতজ্ঞতা, অনুপ্রেরণা আর ভালোবাসার সাত বছর

পরশমনি
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

ভালোবাসা, সহযোগিতা ও সাংস্কৃতিক অনুপ্রেরণার শক্তিতে পথচলা ‘অরুণোদয়’ আজ সপ্তম বছরে পদার্পণ করেছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিল্প–সংস্কৃতির বিকাশ, নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরুণোদয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনের উপদেষ্টা, এলিট সদস্য, কার্যনির্বাহী পরিষদ, সহযোগী সকল সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সকল শুভানুধ্যায়ীর প্রতি। শুরু থেকে আজ পর্যন্ত যারা অরুণোদয়ের পাশে ছিলেন এবং প্রতিটি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—তাদের প্রতি সংগঠনের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

গত ১ ডিসেম্বর, সোমবার সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে আলোচনা, শুভেচ্ছা বিনিময়সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজনে বক্তারা বলেন, “অরুণোদয়ের পথচলা শুধু একটি সংগঠনের গল্প নয়, এটি মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণার শক্তির প্রতিচ্ছবি।”

অরুণোদয়ের সদস্যরা জানান, আগামী দিনে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে এবং শিল্প–সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবসেবামূলক কাজে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ আরও বাড়ানো হবে।

More News Of This Category
© All rights reserved © 2025