
আজ বাংলাদেশ বেতার খুলনার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দীর্ঘ পথচলায় খুলনা কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের মানুষের সংস্কৃতি, বিনোদন, সংবাদ ও ঐতিহ্যের এক নির্ভরযোগ্য মাধ্যম। জন্মলগ্ন থেকে এ কেন্দ্রের অনুষ্ঠান, নাটক, গান, সংবাদ ও বৈচিত্র্যময় আয়োজন বাংলাদেশের বেতার–সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
এ উপলক্ষে সকল শ্রোতাবন্ধু, শুভানুধ্যায়ী, সংগঠক, উপস্থাপক, প্রকৌশলী, কর্মকর্তা–কর্মচারী এবং শিল্পীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
দেশের সুর, সংগীত, নাট্যকলাসহ স্থানীয় সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসা বাংলাদেশ বেতার খুলনা আগামী দিনগুলোতেও শ্রোতাদের আরও সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।