
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‘র চিকিৎসার খোঁজখবর নিতে এবং মেডিকেল টিমের সাথে আলোচনা করতে লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড ঢাকায় এসেছেন।
ডক্টর রিচার্ড যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার মেডিকেল টিমের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে পরামর্শ দিয়ে আসছেন। তাঁর এই সফরটি বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।