
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) জানায়, গত ১ ডিসেম্বর ২০২৫ রাতে খানজাহান আলী থানা পুলিশের একটি টিম আফিলগেট পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুমন মিনা (৩২); তিনি খুলনার দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার মো. সাহেব আলী মিনার ছেলে।
অভিযান শেষে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে কেএমপি।