1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আইএলও’র তিনটি কনভেনশন অনুসমর্থনে ঐতিহাসিক মাইলফলক : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা - khulnarprotichchobi
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:১৪|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

আইএলও’র তিনটি কনভেনশন অনুসমর্থনে ঐতিহাসিক মাইলফলক : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

শ্রমিকদের অধিকার সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন একসঙ্গে অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমি, স্টেট গেস্ট হাউস ‘সুগন্ধা’-তে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও বাংলাদেশের যৌথ আয়োজনে এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. সাখাওয়াত বলেন—“এ অর্জন কেবল একটি আইনি মাইলফলক নয়—এটি বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা যে আমাদের শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও জানান, বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে এই অনুসমর্থন কৌশলগত ও দূরদর্শী পদক্ষেপ। এটি বিশ্ববাজারে বাংলাদেশের নৈতিক ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে আরও জোরদার করবে।

More News Of This Category
© All rights reserved © 2025