1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি" স্লোগানে কেএমপি'র মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৪:১৩|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি” স্লোগানে কেএমপি’র মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

শারীরিক সক্ষমতা বৃদ্ধি, কর্মদক্ষতা এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে একটি ‘মিনি ম্যারাথন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৮:৩০ টায় “সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ইভেন্টটি আয়োজিত হয়।

অংশগ্রহণ: মিনি ম্যারাথনে কেএমপিতে কর্মরত ১২৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে দৌড়টি জোড়াগেট, মহিলা কলেজ মোড়, বয়রা বাজার মোড় হয়ে পুলিশ লাইন্স মাঠে এসে শেষ হয়।

ম্যারাথন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেএমপি কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। “শারীরিক সক্ষমতা কেবল ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়, এটি কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের জন্য খুব জরুরি। “নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যা আমাদের কাজের দক্ষতা বাড়ায়, মানসিক দৃঢ়তা তৈরি করে এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, এই মিনি ম্যারাথন শুধু দৌড় নয়, এটি পুলিশ সদস্যদের ফিটনেস বৃদ্ধি এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি পদক্ষেপ।

মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025