1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেসিসির কমিটির ১০ম সভায় ৯২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেসিসির কমিটির ১০ম সভায় ৯২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Spread the love

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা সোমবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে প্রশাসক মো. মোখতার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের এডিপির ‘বিশেষ বরাদ্দ’ উপখাতে মোট ৯২টি উন্নয়ন প্রকল্পের জন্য ২ কোটি ৭৬ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ৫ সদস্য বিশিষ্ট পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কেসিসির ১’শ ২ জন মাস্টাররোল কর্মচারীর চাকরি আত্মীকরণ/স্থায়ীকরণ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কেসিসির বিভিন্ন দপ্তর, কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, জেলা প্রশাসনসহ ১৫টির বেশি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিকেল ৪টায় প্রশাসক মো. মোখতার আহমেদ-এর সভাপতিত্বে কেসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রাক-প্রস্তুতি জোরদার, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কমানোর পরিকল্পনা, এবং মহানগরীর চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

তথ্য ও ছবি : কেসিসি

More News Of This Category
© All rights reserved © 2025