1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা বেতারের কার্যক্রম চালু করতে প্রধান উপদেষ্টার বরাবর খুলনা বেতার শিল্পীদের স্মারকলিপি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:২০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা বেতারের কার্যক্রম চালু করতে প্রধান উপদেষ্টার বরাবর খুলনা বেতার শিল্পীদের স্মারকলিপি

পরশ ভূঁইয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
Spread the love

খুলনা বেতারের কার্যক্রম দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার দাবিতে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে খুলনা বেতার শিল্পী সারথি (খুবেশিসা)। সংগঠনের নেতারা জানান, খুলনা বেতার ধ্বংস হওয়ার পর থেকে প্রায় তিন হাজার শিল্পী দীর্ঘদিন ধরে বেকার জীবন যাপন করছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪ সালে বেতার ভবন ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, নাট্যশিল্পী, ঘোষক-ঘোষিকা, কথক, সংবাদ পাঠক-পাঠিকা সহ তিন হাজারেরও বেশি শিল্পী কর্মহীন হয়ে পড়েছেন। বর্তমানে খুলনা বেতারের দু’টি স্টুডিও সক্রিয় থাকলেও বরাদ্দের অভাবে কোনো শিল্পী অনুষ্ঠান করতে পারছেন না।

শিল্পীরা অভিযোগ করেন, ২০২৪–২০২৫ অর্থবছরে খুলনা বেতারের জন্য নির্ধারিত অর্থের একটি বড় অংশ সদর দপ্তর ঢাকা কর্তৃপক্ষ ফেরত নিয়ে গেছে। কয়েক মাস আগে আঞ্চলিক পরিচালক খুলনা বেতারের জন্য ৫০ লাখ টাকা পুনঃবরাদ্দ চাইলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

স্মারকলিপিতে শিল্পীরা ৭টি দাবি উপস্থাপন করেন—
১. বেতার ধ্বংসে খুলনার শিল্পীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের পাশে কেউ দাঁড়ায়নি।
২. তিন হাজারের অধিক শিল্পী বেকার, পরিবারসহ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।
৩. দু’টি স্টুডিও চালু থাকলেও বরাদ্দ না থাকায় অনুষ্ঠান স্থবির।
৪. খুলনা বেতারের বরাদ্দকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার অভিযোগ তদন্ত ও অর্থ ফেরতের দাবি।
৫. খুলনায় পূর্ণাঙ্গ টিভি সেন্টার না থাকায় সাংস্কৃতিক চর্চার একমাত্র কেন্দ্র বেতারও অচল হয়ে পড়েছে।
৬. শিল্পীদের সম্মানী অত্যন্ত কম—যথোপযুক্ত সম্মানী পুনঃনির্ধারণের দাবি।
৭. নতুনভাবে বেতার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, ততদিন বর্তমান কার্যক্রম সচল রাখতে জরুরি বরাদ্দ প্রয়োজন।

শিল্পীরা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে বলেন—
“আপনি জনগণের সমস্যা লিখিতভাবে জানানোর কথা বলেছিলেন। তাই দীর্ঘদিনের অবহেলার পর আমরা বাধ্য হয়ে আপনার কাছে স্মারকলিপি পেশ করেছি।”

তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান, যাতে খুলনা বেতারের কার্যক্রম পুনরায় চালু হয় এবং শিল্পীরা আবার সাংস্কৃতিক চর্চায় ফিরে যেতে পারেন।

More News Of This Category
© All rights reserved © 2025