
খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) হিসেবে জনাব রাজিব আহমেদ (উপ সচিব) যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি কেসিসি’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জনাব রাজিব আহমেদকে কেসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কেসিসি’র সচিব জনাব মো. আসিফ রহমান এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ নতুন সিও জনাব রাজিব আহমেদকে স্বাগত জানান।
আগত প্রধান নির্বাহী কর্মকর্তা খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম এবং নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কেসিসি’র সচিব জনাব মো. আসিফ রহমান নতুন সিও-কে স্বাগত জানিয়ে বলেন, নগরীর সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।