
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় খুলনার ফুলতলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ফুলতলা উপজেলার দামোদর ১ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (খুলনা-২ আসন), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (খুলনা-৫) মো. আলী আজগর লবি। এছাড়া উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে উপস্থিত থেকে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় ধরে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। তাঁর দ্রুত সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।