1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১০:৫৯|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাগর (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার (রাত) প্রায় সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাগর ফায়েক শেখের ছেলে। তিনি খুলনার গ্রীন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার এএসআই গৌতম জানান, রাত ১০টা ২০ মিনিটে স্থানীয় বাসিন্দা আবদুর রহমান ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025