1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা: - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৪৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা:

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, খুলনা জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার।

​সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, একটি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। আপনারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তিনি রক্তে কেনা এই ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার জনাব শ ম বাবর আলী, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ড, খুলনা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, খুলনা জনাব মোঃ আবু জাফর, এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের গর্বিত মাতা বেগম নুর নাহার।

More News Of This Category
© All rights reserved © 2025