1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মহান বিজয় দিবস উপলক্ষে গল্লামারি স্মৃতিসৌধে জেলা শিল্পকলা একাডেমী খুলনার শ্রদ্ধা নিবেদন - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:৫০|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

মহান বিজয় দিবস উপলক্ষে গল্লামারি স্মৃতিসৌধে জেলা শিল্পকলা একাডেমী খুলনার শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী, খুলনার পক্ষ থেকে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের পর জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, বরং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দিন।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী খুলনার সম্মানিত কালচারাল অফিসার রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ও বিভিন্ন বিভাগের শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025