
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।
আজ ভোরে রাজধানীর তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ব্যবহার করে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এই গান স্যালুটের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচির মাধ্যমে জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং বীর শহীদদের আত্মত্যাগ।
তথ্য ও ছবি: আইএসপিআর