1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবসে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবসে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে খুলনার গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোক্তার আহমেদ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি সম্মান জানান। পরে খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মহান বিজয় দিবসে এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে খুলনা জেলা প্রশাসন মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বীরত্বকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

More News Of This Category
© All rights reserved © 2025