
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, খুলনা জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, একটি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। আপনারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তিনি রক্তে কেনা এই ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার জনাব শ ম বাবর আলী, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ড, খুলনা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, খুলনা জনাব মোঃ আবু জাফর, এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের গর্বিত মাতা বেগম নুর নাহার।