1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেফতার: র‍্যাব - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেফতার: র‍্যাব

পরশ ভূঁইয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার আদালত প্রাঙ্গণে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃত আসামি গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, মাদক বিক্রি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের বিরোধ থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘটে।

তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে মো. এজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। সে আইচগাতি এলাকার ফারুক হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সময় ধারণ করা ২৬ সেকেন্ডের একটি মোবাইল ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাজুল হোসেন স্বীকার করেছে যে, এই হত্যাকাণ্ডে সরাসরি সাতজন অংশ নেয়। তারা সবাই তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। অপরদিকে নিহত ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার ছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য।

র‍্যাব অধিনায়ক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে প্রথমে গুলি এবং পরে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

More News Of This Category
© All rights reserved © 2025