
খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ওপর গুলিবর্ষণের ঘটনায় যুবশক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত নেত্রীর নাম তন্বী। তিনি খুলনা মহানগর যুবশক্তির একজন নেত্রী বলে জানা গেছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, এনসিপি নেতার ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তন্বীর সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। খুলনা মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবেই ডিবি এই গ্রেপ্তার অভিযান চালায়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।