
মানবসেবার মহান ব্রতকে সামনে রেখে জাগরনি চক্র ফাউন্ডেশন, খালিশপুর শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার খালিশপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরনি চক্র ফাউন্ডেশন খুলনা জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগরনি চক্র ফাউন্ডেশন খালিশপুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আবু সুফিয়ান। এসময় এলাকার গণ্যমান্য সুধীজন ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খালিশপুর শাখার পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই দিনে খুলনা জোনের আওতাধীন খুলনা এরিয়ার বটিয়াঘাটা শাখা, বয়রা শাখা ও খালিশপুর শাখার উদ্যোগে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসব কার্যক্রমের মাধ্যমে খুলনা জোনে মোট ৫৮০ জন শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।