1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার মহেশ্বরপাশায় প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, এলাকায় আতঙ্ক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনার মহেশ্বরপাশায় প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া পল্লী তীর্থ স্কুল মোড় সংলগ্ন এলাকায় এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বন্ধ থাকা ওই দোকান লক্ষ্য করে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার ব্যবসায়ী মহসিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে ওই এলাকায় একটি মুদি দোকান চালু করেন। কয়েকদিন আগে দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং ঘটনার আগ থেকেই দোকান বন্ধ রেখে চলছিলেন।
দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন,
“লোকমুখে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। ওসি স্যারসহ মোবাইল টিম সেখানে অবস্থান করছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরে জানানো যাবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বোমা হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

More News Of This Category
© All rights reserved © 2025