1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১০:০২|
শিরোনামঃ
মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

দীর্ঘ ১৭ বছর বিদেশে অবস্থান করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। দেশে ফেরার পর প্রথম কর্মসূচি হিসেবে তিনি আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। এ উপলক্ষে সাভার ও আশুলিয়া এলাকার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরে আসেন। তার আগমনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, এ সময় সাভার-আশুলিয়া অঞ্চলের প্রায় এক লাক্ষ নেতাকর্মী উপস্থিত থাকতে পারেন।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, আগামীকাল স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান তার বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

More News Of This Category
© All rights reserved © 2025