1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বগুড়ার বাগবাড়ীয়ে সময়ের প্রতীক: ১৩০ বছরের পুরনো ‘জিয়া বাড়ি’ ও এর অমোঘ ইতিহাস - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৫৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বগুড়ার বাগবাড়ীয়ে সময়ের প্রতীক: ১৩০ বছরের পুরনো ‘জিয়া বাড়ি’ ও এর অমোঘ ইতিহাস

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর রাজনৈতিক ও সামরিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটেছিল বগুড়ার বাগবাড়ী গ্রামে। এই গ্রামে অবস্থিত তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটি আজও সময়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় ১৩০ বছরের পুরনো এই স্থাপনাটি আজ এক সময়ের প্রতীক হিসেবে পরিচিতি পাচ্ছে।

বাগবাড়ী গ্রামে ঢুকতেই চোখে পড়ে এক আধুনিক পরিবেশ। মসৃণ সড়ক, সারি সারি লম্বা পিলার এবং রাতে আলোকিত করার জন্য বসানো সোলার লাইট সব মিলিয়ে এটি আর দশটি গ্রামবাংলার চিরচেনা দৃশ্য নয়। পরিকল্পিত অবকাঠামো আর পরিচ্ছন্নতার ছাপ স্পষ্ট। এই আধুনিকতার মাঝখানেই নীরবে দাঁড়িয়ে আছে হলুদ রঙের দোতলা একটি বাড়ি যা স্থানীয়দের কাছে বহুদিন ধরে পরিচিত ‘জিয়া বাড়ি’ নামে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত এই বাড়িটি আজও প্রায় আগের অবস্থাতেই সংরক্ষিত রয়েছে।

বাড়িটির ভেতরে নিয়মিত পরিচর্যার কাজ করছেন কেয়ারটেকাররা। উঠান পরিষ্কার, ঘরের ভেতর ঝাড়ু দেওয়া, দেওয়ালের রঙের যত্ন—সবকিছুই চলছে নিয়ম মেনে। যদিও রঙে কিছুটা নতুনত্ব এসেছে, তবে কাঠামোগত কোনো বড় পরিবর্তন আনা হয়নি। জানালা, দরজা, সিঁড়ি ও ঘরের বিন্যাস আগের মতোই রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বরাবরই চেষ্টা করা হয়েছে, এই স্মৃতিবাহী স্থাপনাটি যেন অযথা আধুনিক রূপান্তরের শিকার না হয়।

বাড়ির ভেতরে এখনো সংরক্ষিত রয়েছে জিয়াউর রহমানের ব্যবহৃত কিছু আসবাবপত্র—একটি খাট, ড্রেসিং টেবিল, একটি সোফা ও সীমিতসংখ্যক দৈনন্দিন সামগ্রী। এসবের মধ্য দিয়েই তখনকার জীবনযাপনের স্পষ্ট ছাপ পাওয়া যায়। তবে যে খাটে তিনি ঘুমাতেন, সেই খাটের সঙ্গে থাকা বোতাম লাগানো মশারি এবং জমিদার আমলের কিছু কাচের গ্লাস নিরাপত্তার স্বার্থে আগেই চট্টগ্রাম জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। পরিবারের ভাষ্য, ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বাড়ির পেছনে রয়েছে ঘাটসহ একটি পুকুর, যা তৎকালীন গ্রামীণ বসতবাড়ির স্বাভাবিক জীবনযাপনের অংশ। সামনের দিকের খোলা জায়গাটিও আগের কাঠামো ও পরিসর ধরে রেখেছে। বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি খাল জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় নিজ উদ্যোগে খনন করা হয়। স্থানীয় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতেই এই খাল খনন করা হয়েছিল। আজও এটি এলাকার কৃষিজমির গুরুত্বপূর্ণ সেচ উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের পরিবার মূলত মণ্ডল বংশের। তাঁর দাদা কামাল উদ্দিন মণ্ডল পাশের মহিষাবান গ্রাম থেকে বাগবাড়ীতে এসে জমিদার পরিবারের কন্যা মিছিরুন নেছাকে বিয়ে করেন। পৈতৃকসূত্রে প্রায় ৫০০ বিঘা জমির মালিক হন মিছিরুন নেছা। জমিজমার কারণেই পরিবারটি বাগবাড়ীতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই দম্পতির সাত ছেলে ও দুই মেয়ে ছিল। তাঁদের পঞ্চম সন্তান মনসুর রহমান, যিনি পরবর্তীতে জাহানারা বেগম রানীকে বিয়ে করেন। তাঁদের সংসারেই জন্ম নেন চার পুত্রসন্তান। পরিবারের বর্ণনা অনুযায়ী, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি মনসুর রহমানের দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করেন। দাদা কামাল উদ্দিন মণ্ডল নাতির নাম রাখেন জিয়াউর রহমান কমল। ‘কমল’ ছিল তাঁর পারিবারিক ডাকনাম।

শৈশব ও কৈশোরের শুরুতে তিনি বাগবাড়ী গ্রামেই বড় হন এবং স্থানীয় বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে চাকরিসূত্রে বাবার সঙ্গে করাচিতে চলে যাওয়ায় দীর্ঘ সময় গ্রামের জীবন থেকে বিচ্ছিন্ন থাকেন। রাষ্ট্রপতি হওয়ার পর গ্রামে এলে বহু মানুষ তাঁকে সরাসরি দেখার সুযোগ পান, যা এলাকায় ব্যাপক আবেগ ও আগ্রহ সৃষ্টি করেছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১৮৯৫ সালে বাগবাড়ী গ্রামে একটি একতলা পাকা বাড়ি নির্মাণ করা হয়। প্রায় ১৩০ বছরের পুরনো সেই বাড়িটিই আজকের ‘জিয়া বাড়ি’। ২০০২ সালে বিএনপি সরকার আমলে এতে দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। বর্তমানে প্রবেশমুখে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘জিয়া বাড়ি, বাগবাড়ী, বগুড়া’। পশ্চিম পাশের দেয়ালে এখনো নির্মাণকালীন শিলালিপি দৃশ্যমান, যেখানে লেখা ‘২২শে আষাঢ় ১৩০২ সন, ১৮৯৫ সাল’।

বাড়িটির সামনে দিয়ে যাওয়া সড়কটি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় দুই কোটি টাকা ব্যয়ে কার্পেটিং, ঢালাই ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করেছে। রাস্তার দুই পাশে বসানো হয়েছে পিলার ও সোলার লাইট। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান বলেন, “এটি নিয়মিত উন্নয়ন প্রকল্পের অংশ। সৌন্দর্যবর্ধনের কাজ ভবিষ্যতেও চলবে।”

এক স্থানীয় বাসিন্দা বলেন, “পরিকল্পিত উদ্যোগ নিলে এখানে ইতিহাস সংরক্ষণ ও জনসম্পৃক্ততার একটি ভারসাম্যপূর্ণ মডেল গড়ে তোলা সম্ভব।” বগুড়ার বাগবাড়ীয়ে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি আজ শুধু একটি বাড়ি নয়, এটি এক সময়ের স্মৃতি, এক ইতিহাসের অংশ।

More News Of This Category
© All rights reserved © 2025