1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর কলেজছাত্র সিয়ামের মরদেহ উদ্ধার - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:০১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর কলেজছাত্র সিয়ামের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজের একদিন পর সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম ওই গ্রামের শিপন আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বাঁশ বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা শিপন আলী জানান, সোমবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে সিয়াম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অল্প বয়সে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

More News Of This Category
© All rights reserved © 2025