1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঢাকার বাইজি যেভাবে বিলুপ্ত হলো - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকার বাইজি যেভাবে বিলুপ্ত হলো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

ছবি : স্যামুয়েল বোর্ন ১৮৬০

এক সময়ের ঢাকা শহরের বিনোদন ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল বাইজি নাচ। সুর, তাল ও অভিজাত রুচির এক অনন্য শিল্পচর্চা হিসেবে পরিচিত এই পেশাটি আজ ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক অধ্যায়। বিশেষ ধরনের জীবনযাপন, কঠোর পর্দানশীনতা এবং প্রহরীদের পাহারায় চলাফেরার কারণে বাইজিদের ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল প্রবল।
ঢাকার পাটুয়াটুলী, সূত্রাপুর ও আশপাশের এলাকায় একসময় বাইজি পাড়া গড়ে উঠেছিল। বাইজিরা সাধারণত দিনের বেলায় জনচক্ষুর আড়ালে থাকতেন। ভোরবেলা দল বেঁধে হেঁটে তাঁরা বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যেতেন। তখনকার বুড়িগঙ্গার স্বচ্ছ ও সুপেয় পানিতে স্নান শেষে ফেরার পথে গলির মুখে দাঁড়িয়ে থাকা মানুষ সিক্ত বসনে বাইজিদের এক ঝলক দেখেই তৃপ্তি পেতেন। কারণ এ ছাড়া সাধারণ মানুষের পক্ষে তাঁদের দেখার আর কোনো সুযোগ ছিল না।
বাইজিদের জীবন ছিল শৃঙ্খলা ও নিয়মে বাঁধা। ঘোড়ার গাড়িতে যাতায়াত, ব্যক্তিগত প্রহরী, নির্দিষ্ট অতিথি ও নির্ধারিত আসর—সবকিছুই নিয়ন্ত্রিত ছিল। নবাব, জমিদার ও অভিজাত শ্রেণির পৃষ্ঠপোষকতায় বাইজি নাচ-গান তখন ছিল এক ধরনের রুচিশীল বিনোদন, যেখানে সংগীত, কবিতা ও নৃত্যের সমন্বয় ঘটত।
কিন্তু ইংরেজ শাসন স্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে এই পেশায় ধস নামে। নবাব ও জমিদারদের অর্থনৈতিক শক্তি দুর্বল হতে থাকে, কমে যায় তাদের পৃষ্ঠপোষকতা। একই সময়ে ঢাকায় গড়ে ওঠে নতুন নব্য ধনী শ্রেণি। তারা বাইজিদের শাস্ত্রীয় নাচ-গানের বদলে ইউরোপীয় সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে। শ্বেতাঙ্গ রমণীদের সঙ্গে বলড্যান্স ও পাশ্চাত্য বিনোদন তাদের কাছে হয়ে ওঠে বেশি আকর্ষণীয়। ফলে বাইজি আসরগুলোর কদর দ্রুত কমতে থাকে।
এর সঙ্গে যুক্ত হয় সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বাইজি নাচকে ধীরে ধীরে অবজ্ঞা ও নেতিবাচক চোখে দেখা শুরু হয়। রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক কোনো সংরক্ষণ না থাকায় একসময় ঢাকার বাইজি পাড়াগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। অনেক বাইজি পেশা বদলাতে বাধ্য হন, কেউ কেউ নীরবে হারিয়ে যান অজানায়।
আজ ঢাকার বাইজি নাচ শুধুই স্মৃতি ও পুরোনো আলোকচিত্রে সীমাবদ্ধ। ১৮৬০-এর দশকে স্যামুয়েল বোর্নের তোলা ভারতবর্ষের বাইজি নাচের ছবিগুলো সেই হারিয়ে যাওয়া শিল্পচর্চার নীরব সাক্ষ্য বহন করে। ইতিহাসের ধারাবাহিকতায় ঢাকার বাইজিরা বিলুপ্ত হলেও, তারা রেখে গেছেন নগর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ, অথচ বিস্মৃত অধ্যায়।

More News Of This Category
© All rights reserved © 2025