1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তাহসানের দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৪৪|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

তাহসানের দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসায় ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাহসান নিজেই বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও বাস্তবতা হলো—তারা অনেক আগেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তাহসানের ভাষ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তাদের মধ্যে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এরপর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও নতুন গান থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন। তিনি বলেন, “ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে আছি।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। বিয়ের পর সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন।
সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দুজনকে একসঙ্গে না দেখায় সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তাহসান স্পষ্ট করে বলেন, অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।
ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে খুব বেশি কথা বলতে অনিচ্ছুক হলেও উদ্ভূত পরিস্থিতির কারণে মুখ খুলতে হয়েছে বলে জানান এই তারকা। বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, “সত্য বলতে আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে এখনই সব বিস্তারিত বলতে চাই না। বিষয়টি অনেক বড়। সবকিছু চূড়ান্ত হলে পরে বলব।”
নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। তাহসান জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছেন। বর্তমানে একা একা ভ্রমণ করছেন এবং বই পড়েই সময় কাটাচ্ছেন। তার ভাষায়, “এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”
শেষে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, যেন তিনি দ্রুত এই কঠিন সময় পার করতে পারেন।

More News Of This Category
© All rights reserved © 2025