1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৫|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
Spread the love

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (এমপিআর) শাখা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা বাড়তে থাকায় ব্যবহারকারীদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কোনো ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমেই ভিজিট করতে হবে—
👉 http://www.facebook.com/hacked
এখানে গিয়ে “My account is compromised” অপশনটি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে ফেসবুক সাধারণত ব্যবহারকারীর ই-মেইল অথবা ফোন নম্বরে একটি কনফার্মেশন কোড পাঠায়।
যদি হ্যাকার ই-মেইল ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে
👉 “Need another way to authenticate?” অপশনে ক্লিক করে ফেসবুকের কাছে আলাদা রিকোয়েস্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য চাওয়া হতে পারে।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রতারণা, ব্ল্যাকমেইল বা হয়রানির শিকার হলে নিকটস্থ থানায় অভিযোগ জানানো অথবা সরাসরি সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
📞 হটলাইন: ০১৭৩০৩৩৮৪০১
📧 ই-মেইল: smmpcc2018@gmail.com
🌐 ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice
পুলিশ আরও জানায়, শুধুমাত্র অনলাইনে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি অবহেলা না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত।

More News Of This Category
© All rights reserved © 2025