1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার ভাগ্যবদলে প্রার্থীদের প্রতিশ্রুতি: সংলাপে উঠে এলো শিল্প পুনর্জাগরণ ও নিরাপদ নগরীর দাবি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনার ভাগ্যবদলে প্রার্থীদের প্রতিশ্রুতি: সংলাপে উঠে এলো শিল্প পুনর্জাগরণ ও নিরাপদ নগরীর দাবি

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মুখোমুখি হয়েছেন বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা। শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনাবাসীর প্রত্যাশা’ শীর্ষক এক নাগরিক সংলাপে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা ও খুলনার বিদ্যমান সংকট নিরসনে নানা অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় এই সংলাপে খুলনার উপকূলীয় সুরক্ষা, বন্ধ কলকারখানা চালু এবং সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া অপরাধ দমনে প্রার্থীদের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি উঠে আসে। অনুষ্ঠান শেষে নাগরিক সমাজের পক্ষ থেকে খুলনার সার্বিক উন্নয়নে একগুচ্ছ দাবিনামা প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

সংলাপে অংশগ্রহণকারী প্রার্থীদের বক্তব্যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মাদক সমস্যা প্রধান উদ্বেগের বিষয় হিসেবে ধরা দেয়। খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার সিটি’র সঙ্গে তুলনা করে বলেন, বিগত কয়েক মাসে প্রায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা খুলনার মানুষের নিরাপত্তা ও সুশাসনের অভাবকে স্পষ্ট করেছে। তিনি মাদক নির্মূল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে জানান যে, বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে নয়, বরং খুলনাবাসীর সেবা করতেই কাজ করছে। একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল খুলনাকে একটি পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন, তবে এ জন্য তিনি ভোটারদের যোগ্য ও সুচিন্তিত মতামতের ওপর গুরুত্বারোপ করেন।

শিল্পনগরী খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনা নিয়েও প্রার্থীরা দীর্ঘ আলোচনা করেন। খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এক সময়ের কর্মচঞ্চল খালিশপুরকে ‘মৃত নগরী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, খুলনা নিউজপ্রিন্ট মিলসহ বিভিন্ন কলকারখানার মালামাল লুটপাট হওয়া এবং মিলগুলো বন্ধ থাকার ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। তিনি ক্ষমতায় গেলে এসব কারখানা পুনরুজ্জীবিত করার আশ্বাস দেন এবং দৌলতপুর-খালিশপুর এলাকায় উন্নত মানের হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী জনার্দন দত্ত নান্নু খুলনায় দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার ওপর জোর দিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানান। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন খুলনার উন্নয়নে নাগরিক কমিটির দীর্ঘ প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

খুলনার উপকূলীয় অঞ্চল ও দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে খুলনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দাকোপের পানখালী খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবিকে নির্বাচনী অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। এ সময় খুলনা-৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোঃ আসাদুল্লাহ ফকির রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে না দেখে জনগণের সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্ব দেন। সংলাপে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সব মিলিয়ে নাগরিক সংলাপটি প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশি হয়ে উঠেছিল খুলনাবাসীর বঞ্চনা ও সম্ভাবনার এক প্রামাণ্য দলিল।

More News Of This Category
© All rights reserved © 2025