
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।রবিবার সন্ধ্যায় খুলনা থানাধীন শীতলাবাড়ি মন্দির কমিটির আমন্ত্রণে তিনি মহানামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত হলে নামযজ্ঞ কমিটির সভাপতি দীনেশ চন্দ্র দাস কেএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানস্থলে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। এ সময় কেএমপি কমিশনার বলেন, খুলনা মহানগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালন করতে পারে—সে বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সজাগ ও তৎপর থাকবে।
অনুষ্ঠান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম (সেবা), সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শিহাব করিম, খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব কবির হোসেন।
এছাড়াও নামযজ্ঞ কমিটির সহ-সভাপতি অরবিন্দ সাহা, কোষাধ্যক্ষ পার্থ প্রতীম পাল এবং সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।