1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় আকিজ ফার্মেসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম - khulnarprotichchobi
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:১০|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

খুলনায় আকিজ ফার্মেসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সপ্তাহে সাত দিন বিনামূল্যে ওজন, রক্তচাপ (ব্লাড প্রেসার) ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে আকিজ ফার্মেসি।

আকিজ ফার্মেসি কর্তৃপক্ষ জানায়, তারা নিরাপদ ও কার্যকর ওষুধ সরবরাহ নিশ্চিত করছে। তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রিত ওষুধ সংরক্ষণ ব্যবস্থা, অভিজ্ঞ ও প্রশিক্ষিত ‘এ-গ্রেড’ ফার্মাসিস্ট দ্বারা ব্যবস্থাপনা, সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ বিক্রি, হোম ডেলিভারি সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান—এসব সেবা আকিজ ফার্মেসির নিয়মিত কার্যক্রমের অংশ।

পাশাপাশি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সরাসরি ওষুধ সংগ্রহ করা হয় বলেও জানান তারা।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার খুলনা নগরীর শিববাড়ি জিয়া হল মাঠে আকিজ ফার্মেসির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেডিএ এলাকার , ব্রাঞ্চ ম্যানেজার রকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এম এ জিহাদ, ফার্মাসিস্ট নুসরাত জাহান, সিনিয়র সেলস অফিসার মাইনুল হাসান, সেলস অফিসার সোহেল রানা, হাবিবুল ইসলাম মুন্নাসহ আকিজ ফার্মেসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।

More News Of This Category
© All rights reserved © 2025