1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এলপিজি বাজারে বড় ওলটপালট: ওমেরা-বসুন্ধরাকে পেছনে ফেলে শীর্ষে মেঘনা গ্রুপ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৩২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

এলপিজি বাজারে বড় ওলটপালট: ওমেরা-বসুন্ধরাকে পেছনে ফেলে শীর্ষে মেঘনা গ্রুপ

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

বাংলাদেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানির বাজারে এক বিশাল পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘদিনের আধিপত্য ভেঙে প্রথমবারের মতো আমদানিকারক হিসেবে শীর্ষস্থান দখল করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাড়ে ছয় মাসে (১ জুলাই থেকে ১৪ জানুয়ারি) আমদানির দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। এই সময়ে দেশে মোট ১৬টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ লাখ ৮৩ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে, যার মধ্যে এককভাবে মেঘনা ফ্রেশ এলপিজি নিয়ে এসেছে ১ লাখ ৮৭ হাজার টন। অর্থাৎ মোট আমদানির প্রায় ১৭ শতাংশ এখন মেঘনা গ্রুপের দখলে, যা গত তিন বছরে তাদের বাজার অংশীদারি ৭ শতাংশ বৃদ্ধি করেছে।

এক সময় দেশের এলপিজি খাতে অপ্রতিদ্বন্দ্বী থাকা বসুন্ধরা ও ওমেরা পেট্রোলিয়ামের অবস্থানে বড় ধরনের ধস নেমেছে। গত অর্থবছরে শীর্ষে থাকা ওমেরা পেট্রোলিয়াম বর্তমানে ১২ শতাংশ বাজার অংশীদারি নিয়ে চতুর্থ অবস্থানে নেমে এসেছে। তবে সবচেয়ে বড় পতন ঘটেছে এক সময়ের শীর্ষ আমদানিকারক বসুন্ধরা গ্রুপের। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ২ লাখ টন আমদানি করে এক নম্বরে থাকা এই গ্রুপটি এখন মাত্র ১ শতাংশ বাজার অংশীদারি নিয়ে তালিকার দ্বাদশ অবস্থানে ঠাঁই পেয়েছে। বিপরীতে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের। তারা ১ লাখ ৭১ হাজার টন গ্যাস আমদানি করে বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং গত তিন বছরে তাদের বাজার অংশীদারি অভাবনীয়ভাবে ১১ শতাংশ বেড়েছে। এছাড়া আমদানির দৌড়ে যমুনা স্পেকটেক এবং বিএম এনার্জি যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে অবস্থান করে বাজারে নিজেদের প্রভাব বজায় রেখেছে।

মেঘনা ফ্রেশ এলপিজির এই অভাবনীয় সাফল্যের পেছনে সরকারের নীতিগত সমর্থন ও কৌশলগত পরিকল্পনা কাজ করেছে বলে জানিয়েছেন এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি আমদানির অনুমোদন বৃদ্ধি পাওয়ায় তারা আন্তর্জাতিক ‘স্পট মার্কেট’ থেকে দ্রুততার সঙ্গে গ্যাস সংগ্রহ করতে পারছেন। বিশেষ করে আসন্ন রমজান মাসে যেন বাজারে এলপিজির কোনো সংকট না তৈরি হয়, সেই লক্ষ্যেই আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। মেঘনা গ্রুপের পাশাপাশি পেট্রোম্যাক্স, ল্যাফস গ্যাস, প্রিমিয়ার, ডেল্টা এবং এসকেএস এলপিজির মতো প্রতিষ্ঠানগুলোও বাজারে তাদের অবস্থান আগের চেয়ে শক্তিশালী করতে সক্ষম হয়েছে।

তবে আমদানির এই প্রবৃদ্ধি সত্ত্বেও দেশে এলপিজির উচ্চমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। যেহেতু বাংলাদেশের এলপিজি চাহিদার প্রায় ৯৮ থেকে ৯৯ শতাংশই আমদানিনির্ভর, তাই পরিবহন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) সভাপতি আমিরুল হক জানান, বর্তমানে ছোট জাহাজে করে গ্যাস আনায় পরিবহন খরচ অনেক বেশি পড়ছে। যদি বড় জাহাজে এলপিজি আমদানির সুযোগ তৈরি করা যায়, তবে প্রতি টনে ২০ থেকে ২৫ ডলার সাশ্রয় করা সম্ভব। এজন্য বেসরকারি খাতে টার্মিনাল নির্মাণে সরকারের বিশেষ নীতিসহায়তা ও জমি বরাদ্দ এখন সময়ের দাবি। অবকাঠামোগত এই উন্নয়ন নিশ্চিত করা গেলে আমদানিকারকদের মধ্যে প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি সাধারণ ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে জ্বালানি গ্যাস ব্যবহারের সুফল পাবেন।

More News Of This Category
© All rights reserved © 2025