1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ —স্বরাষ্ট্র উপদেষ্টা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ —স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে, যা আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট (ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে) পর্যন্ত চলবে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করা হয়।
তিনি বলেন, আমরা সবাই মিলে একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে চাই—যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে রোল মডেল হিসেবে বিবেচিত হবে। এ লক্ষ্যে জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য উক্ত সেলের টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০-০৬৪২২৭ চালু রয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ এসব নম্বরে জানানোর আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারে, তাহলে আইন প্রয়োগ সহজ হয়। আর আস্থা হারালে শক্তি দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যায় না। এ কারণে বাহিনীকে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো বেআইনি আদেশ, স্বার্থান্বেষী এজেন্ডা কিংবা পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অংশ না হয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অবৈধ ও বেআইনি আদেশও পালন করা যাবে না—এই নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে গৃহীত প্রস্তুতি, নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)–এর অগ্রগতি, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025