1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পূর্ব রূপসায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি: আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:০৩|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পূর্ব রূপসায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি: আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মামুনুর রশীদ বাবু ওরফে হাইতো বাবু (৪২) নামে এক বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিকলাপুর এলাকায় আইয়ুব মাস্টারের বাড়ির সন্নিকটে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহত মামুনুর রশীদ বাবু রূপসা চিংড়ি বণিক সমিতির একজন সক্রিয় সদস্য এবং ব্যবসা প্রতিষ্ঠান ‘বাবু এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী। তিনি উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুনুর রশীদ বাবু নিকলাপুর গ্রামের রোজেমকো সী ফুডস লিমিটেডে চিংড়ি মাছ বিক্রি শেষে পাওনা টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে ফিরছিলেন। পথিমধ্যে তিনি নিকলাপুর আইয়ুব মাস্টারের বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পেছন থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় কয়েকটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অন্ধকারচ্ছন্ন পথে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পাওয়ার পরপরই রূপসা থানা পুলিশ ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন। জনবহুল এলাকায় সন্ধ্যায় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

More News Of This Category
© All rights reserved © 2025