1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বাপ্পী: কয়রায় ধানের শীষের গণসংযোগ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বাপ্পী: কয়রায় ধানের শীষের গণসংযোগ

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রধান হাতিয়ার। মঙ্গলবার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালীয়া, সুতীর অফিস ও সেদুর ব্রিজসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাপ্পী উল্লেখ করেন যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে দীর্ঘমেয়াদী রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণের ঐক্যকে প্রধান শর্ত হিসেবে অভিহিত করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগকালে মনিরুল হাসান বাপ্পী এই উপকূলীয় অঞ্চলের নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কথা স্মরণ করে বলেন, দুর্যোগ ও দুর্দিনের প্রতিটি মুহূর্তে তিনি স্থানীয় জনগণের পাশে থেকেছেন। তিনি দাবি করেন, দলের নীতিনির্ধারকগণ তাঁকে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। বিগত দিনগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, কারাবন্দিদের আইনি সহায়তা প্রদান এবং আর্থিক সহযোগিতা করার কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি কখনো সাধারণ মানুষের সেবা থেকে বিচ্যুত হননি। তিনি বিশ্বাস করেন, কয়রা ও পাইকগাছার সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা তাঁর নৈতিক দায়িত্ব।

নির্বাচনী প্রচারণায় বাপ্পী ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণই পারে একজন যোগ্য নেতা নির্বাচন নিশ্চিত করতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনী সভাগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চলের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। দালালি ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য তিনি ভোটারদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তাঁর মতে, ধানের শীষের বিজয় মানেই এই অবহেলিত জনপদের প্রতিটি নাগরিকের অধিকার ও উন্নয়নের নিশ্চয়তা।

এ দিনের কর্মসূচিতে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপি সদস্য এম এ হাসান ও মনিরুজ্জামান বেল্টুসহ স্থানীয় বিএনপি, কৃষকদল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। দিনব্যাপী মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা শেষে রাতে উত্তর বেদকাশি এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এস এম মনিরুল হাসান বাপ্পী। সেখানেও তিনি নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং ভোট রক্ষায় তৃণমূল কর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন।

More News Of This Category
© All rights reserved © 2025