1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: রামদায়ের কোপে একই পরিবারের ৩ জন গুরুতর আহত - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:০৩|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: রামদায়ের কোপে একই পরিবারের ৩ জন গুরুতর আহত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা বিলে প্রতিপক্ষের রামদায়ের কোপে একই পরিবারের লুৎফর রহমান শেখ (৬৫), সোহেল শেখ (৩৫) এবং শাহিদা বেগম (৫০) নামের তিন ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়েছেন। বর্তমানে আহতরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের ভোগদখলীয় জমিতে ধানের চারা রোপণ করার সময় অতর্কিতভাবে এই হামলার শিকার হন তারা।

ঘটনার বিবরণে জানা যায়, শোভনা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান শেখের সাথে একই গ্রামের দেলোয়ার বাওয়ালিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে লুৎফর শেখ তার স্বজনদের নিয়ে বিলে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষের ১০-১২ জনের একটি সশস্ত্র দল লাঠি ও রামদা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় বাগবিতণ্ডার একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করে। আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পুনরায় জমিতে না নামার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এই বর্বরোচিত হামলার ঘটনায় ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. ইকবাল শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ জমা দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. দেলোয়ার বাউয়ালি, ফুরকান বাউয়ালি, ইনার বাউয়ালি, মতিয়ার বাউয়ালি, সুরত আলী বাউয়ালি, মাহাবুর সরদার, আছাবুর সরদার, রবিউল বাউয়ালি ও ওহিদুল বাউয়ালি। অভিযুক্তরা সবাই স্থানীয় মলমলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ লিখিত অভিযোগ প্রাপ্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় নিয়মিত মামলা রুজু হওয়ার প্রক্রিয়া চলমান ছিল। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025