1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় থানার সামনে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, অবস্থা আশঙ্কাজনক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:১৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

ডুমুরিয়ায় থানার সামনে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

খুলনা জেলার ডুমুরিয়া থানার সামনে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১,১,২৬) রাত আনুমানিক ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার মফিজ মোল্লার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে বলে আহতের পরিবার জানিয়েছে।

আহত যুবকের নাম মোঃ মানিক মোল্লা। তিনি ডুমুরিয়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, একটি নারকেল পাড়া কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মফিজ মোল্লার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একই এলাকার চিহ্নিত একাধিক মামলার আসামি নজরুলের নেতৃত্বে লিটু, টিটু, রাসেল, লাভলু ও বাবলু এলাপাতাড়িভাবে মানিক মোল্লার ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মানিকের পা-এর রগসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে এবং তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, হামলাকারীদের মধ্যে রাসেল আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক নামে-বেনামে মামলা ও অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়।

বর্তমানে মানিক মোল্লা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এ বিষয়ে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

More News Of This Category
© All rights reserved © 2025