
খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম তাসিন শেখ (১৫)। সে দিঘলিয়া উপজেলার দেয়ারার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শেখ আসাদের পুত্র।
তাসিন শেখ দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সকালে সে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি দিঘলিয়া থানায় অবহিত করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা যেকোনো সহৃদয় ব্যক্তিকে অনুরোধ জানিয়েছেন—কেউ যদি তাসিন শেখকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।
যোগাযোগ:
📞 ০১৭২৪৬১০৬১৭
📞 ০১৯৬৪৪৩৬১৬০
নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।