1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কেএমপি কমিশনার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:০৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কেএমপি কমিশনার

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনার পুলিশ লাইন্স মাঠে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও স্কুলের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) রঙিন বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্বে তিনি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, একটি উন্নত সমাজ ও দেশ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। সুস্থ বিনোদন ও নিয়মিত শরীরচর্চা শিক্ষার্থীদের মন ও মননকে সতেজ রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মাঠ জুড়ে ছোট ছোট শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এবং বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব মনে করিয়ে দেন। তিনি উল্লেখ করেন যে, মাদক ও অপরাধের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে খেলাধুলা ঢাল হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার মোসাঃ শারমিন সুলতানা রাখী ও জাকিয়া সুলতানা এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার মোঃ ছয়রুদ্দীন আহম্মেদসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই ধরণের আয়োজনের মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকশিত হবে।

More News Of This Category
© All rights reserved © 2025