1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবিত হাসপাতালের জায়গায় আগুন: পুড়লো স্পিডবোট ও গাছপালা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:৫৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবিত হাসপাতালের জায়গায় আগুন: পুড়লো স্পিডবোট ও গাছপালা

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। এবার এই আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের মালিকানাধীন একটি পরিত্যক্ত পত্রিকা অফিসের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত অধুনালুপ্ত ‘দৈনিক দক্ষিণ কণ্ঠ’ পত্রিকা অফিসের সামনে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কার্যালয়ের সামনে রাখা একটি স্পিডবোট এবং বেশ কিছু মূল্যবান গাছপালা ভস্মীভূত হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পাশের দুটি বড় টিনশেড ঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

সম্প্রতি ওই পরিত্যক্ত ভবনের সামনের খালি জায়গায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। এই লক্ষ্যে তিনি সেখানে একটি সাইনবোর্ডও স্থাপন করেন। এম এ এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান প্রিন্স এই ঘটনাকে একটি পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন যে, তার বাবার দীর্ঘদিনের স্বপ্ন বাগেরহাটবাসীর জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা। কিন্তু একটি নির্দিষ্ট পক্ষ ঘোড়া প্রতীকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এই নাশকতামূলক কাজ ঘটিয়েছে। তিনি আরও দাবি করেন, গত ২ ফেব্রুয়ারি থেকেই তাদের প্রচারণা ও কর্মীদের ওপর হামলা-হুমকি অব্যাহত রয়েছে এবং বারবার প্রশাসনকে জানিয়েও কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যাচ্ছে না।

অগ্নিকাণ্ডের বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি। অন্যদিকে, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং এই নাশকতার পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে ইতিমধ্যে একটি ‘ছায়া তদন্ত’ শুরু করেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025