1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের ১০০ আসন বন্টন: ১১ দলীয় ঐক্যের কঠোর হুঁশিয়ারি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫১|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের ১০০ আসন বন্টন: ১১ দলীয় ঐক্যের কঠোর হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সংসদের উচ্চকক্ষ গঠন এবং নির্বাচনের অনিয়ম নিয়ে কড়া অবস্থান ব্যক্ত করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। উপস্থিত ছিলেন এনসিপি, খেলাফত মজলিস, জাগপা ও লেবার পার্টিসহ জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. আযাদ স্পষ্ট জানিয়ে দেন যে, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় এখন সংসদের উচ্চকক্ষের ১০০টি আসনে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই আসন পাবে। এক্ষেত্রে কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত পোষণের আর কোনো আইনি সুযোগ নেই, কারণ দেশের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে এই পদ্ধতিকে অনুমোদন দিয়েছে।

বৈঠকের আলোচনায় প্রধানত প্রাধান্য পেয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল জালিয়াতি, ভোটকেন্দ্র দখল এবং নানা মাত্রিক অনিয়ম। জোটের নেতারা অভিযোগ করেন যে, ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে অত্যন্ত তড়িঘড়ি করে নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে করে যেসব আসনে ব্যাপক কারচুপি হয়েছে, সেখানে আরপিও অনুযায়ী ভোট পুনঃগণনার যে সুযোগ প্রার্থীদের পাওয়ার কথা ছিল, তা থেকে তারা বঞ্চিত হয়েছেন। জনগণের ভোটাধিকার হরণের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ১১ দলীয় ঐক্য খুব শীঘ্রই হাইকোর্টে রিট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৩০টিরও বেশি আসনে সুনির্দিষ্ট কারচুপির তথ্য নিয়ে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি জোটের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করবেন বলেও জানানো হয়।

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে। জোটের পক্ষ থেকে দাবি জানানো হয় যে, সংসদ কার্যকর হওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে পর্যায়ক্রমে এই সনদের সকল দফা বাস্তবায়ন করতে হবে। ড. হামিদুর রহমান আযাদ উল্লেখ করেন যে, জনগণ যেহেতু গণভোটে অংশ নিয়ে পরিবর্তনকে বেছে নিয়েছে, তাই এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। রাজনৈতিক দলগুলোকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে ফ্যাসিবাদীদের সাথে কোনো ধরনের আঁতাত না করার আহ্বান জানানো হয়। একইসাথে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্য আগামীতে সংসদের ভেতরে ও বাইরে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে নির্বাচনের আগে ও পরে জোটের নেতাকর্মী, বিশেষ করে নারী কর্মীদের ওপর যে সহিংসতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতা যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তবে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটানোই এখন সময়ের দাবি বলে মনে করেন জোটের শীর্ষ নেতারা। এই বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ভোটের আনুপাতিক হার নিশ্চিত করা এবং কারচুপির বিচার না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য তাদের আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাবে।

More News Of This Category
© All rights reserved © 2025