
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয়ের পর শুভেচ্ছা বার্তা ও উপহার বিনিময়কে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।