
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দাবাজার সংলগ্ন স্লুইস গেট এলাকায় অভিযান চালিয়ে আরমান (পিতা: নাজিম উদ্দীন খলিফা), সাং লবণচরা পাকার মাথা, থানা-লবণচরা, খুলনাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ১টি দেশীয় পাইপগান, ৪ রাউন্ড লেডবল, ১টি দেশীয় চাইনিজ কুড়াল এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
লবণচরা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।