
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি রাজধানীর বেইলী রোডে অবস্থিত মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় পৌঁছান। সেখানে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বলে জানা গেছে।