
বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) ও জুবায়ের হোসেন (১৮)। তারা বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। আছাদ ও জাহিদ ফকির একই গ্রামের শহিদ ফকিরের ছেলে এবং জুবায়ের হোসেন মফিজ শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহনে অভিযান চালানো হয়। পরে দশানী ট্রাফিক মোড় এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান