1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শহীদদের স্মরণে সরকারি ব্রজলাল কলেজে একুশে ফেব্রুয়ারি পালন - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:১০|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাইফুল, মোটরসাইকেল ছিনতাই মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত 

শহীদদের স্মরণে সরকারি ব্রজলাল কলেজে একুশে ফেব্রুয়ারি পালন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার সরকারি ব্রজলাল কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদকসহ সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা নীরবতা পালন ও ফুলেল শ্রদ্ধার মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।
পরবর্তীতে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান জুড়ে ছিল শোকাবহ পরিবেশ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার আবহ।

More News Of This Category
© All rights reserved © 2025