1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:৫৮|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাইফুল, মোটরসাইকেল ছিনতাই মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত 

মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

মোঃ মেহেদী হাসান
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
Spread the love

 

মোঃ মেহেদী হাসান,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও করা হয়েছে।

মঙ্গলবার রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেন। শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে জমা দেওয়া বিবরণীতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন।

শাহীনুল আলম ছানার বিরুদ্ধে দায়ের করা মামলার (নং ০২/২০২৬) এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান। সব মিলিয়ে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায় দেখান ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা।

তবে দুদকের যাচাইয়ে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদে তাঁর নিট সম্পদের পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল হিসেবে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার (নং ০৩/২০২৬) এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, দোকানভাড়া ও কৃষি খাত থেকে তার আয় দেখানো হয়েছে ১০ লাখ ৬৫ হাজার টাকা। সঞ্চয়সহ বৈধ সম্পদ বিবেচনায় নিয়ে তাঁর নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (ডিএডি) মোঃ আবুল কাইয়ুম হাওলাদার মামলার এজাহারের বরাতে বলেন, অনুসন্ধানে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁরা সম্পদ বিবরণীতে যথাক্রমে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকা ও ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

More News Of This Category
© All rights reserved © 2025