1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় শিশু অপহরণের ঘটনা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় শিশু অপহরণের ঘটনা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে এক শিশু অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাহায্য চাওয়ার অজুহাতে এলাকায় আসে। পরে সুযোগ বুঝে একা থাকা অবস্থায় শিশুটিকে জোরপূর্বক ধরে দ্রুত সেখান থেকে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করেন, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
শিশুটির পরিবার সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন—কেউ যদি শিশুটির সন্ধান পান বা এ বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে পিতা মাহাবুর মোল্যা অথবা দাদা শহিদুল মোল্যার মোবাইল নম্বর ০১৬৭৮-৩৫৩৭৪৩-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন এবং অভিভাবকদের প্রতি অপরিচিত ব্যক্তির সঙ্গে শিশুদের একা না রাখার আহ্বান জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025