1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:০৬|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

খুলনা নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ পরিদর্শন করেছেন খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় ব্যবসায়ীরা তাদের আর্থিক ক্ষতি ও পুনর্বাসন সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেন।
সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের নির্দেশ দেন।
তিনি বলেন, “দুর্যোগের এ সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিলেও দ্রুত সহায়তার আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরে আসে।

More News Of This Category
© All rights reserved © 2025